আমতলী সরকারি কলেজ

Amtali Govt. College

স্থাপিত: ১৯৬৯, EIIN: ১০০১১২, আমতলী, বরগুনা

অধ্যক্ষ এর বার্তা

প্রফেসর ড. মো: জামাল হোসেন

প্রফেসর ড. মো: জামাল হোসেন

অধ্যক্ষ, আমতলী সরকারি কলেজ

আমতলী সরকারি কলেজের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।

শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি জাতিকে আলোকিত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। আমতলী সরকারি কলেজ দীর্ঘদিন ধরে এই অঞ্চলের শিক্ষার্থীদের গুণগত শিক্ষা প্রদানের মাধ্যমে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আমাদের লক্ষ্য শুধু পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞানার্জন নয় বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের মাধ্যমে তাদেরকে একজন যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনে আমরা আধুনিক শিক্ষা পদ্ধতি, সুশৃঙ্খল পরিবেশ ও দক্ষ শিক্ষকমণ্ডলীর মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

আমি বিশ্বাস করি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কলেজ প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় আমতলী সরকারি কলেজ আরও এগিয়ে যাবে এবং একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।

সকলের সহযোগিতা ও শুভকামনা কামনা করছি।