আমতলী সরকারি কলেজ

Amtali Govt. College

স্থাপিত: ১৯৬৯, EIIN: ১০০১১২, আমতলী, বরগুনা

আমতলী সরকারি কলেজে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ জামাল হোসেন, অধ্যক্ষ, আমতলী সরকারি কলেজ। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও সফল শিক্ষাজীবন গড়ার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এছাড়া কলেজের বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষাজীবনে সাফল্য, নিয়মিত পাঠাভ্যাস, সময়ের সঠিক ব্যবহার ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানের শেষে নবীন শিক্ষার্থীদের সফল ও কল্যাণময় শিক্ষাজীবন কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।